বিডি নিউজ ৬৪: টানা ১৬ দিন বিরতির আজ (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় আবারও বসছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। গত ৩০ জুন বাজেট পাসের পর এই অধিবেশন মূলতবি করা হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ জুলাই পর্যন্ত এই অধিবেশন চলবে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা দ্বিতীয় মেয়াদের এই সংসদের তৃতীয় বাজেট অধিবেশন এটি।
গত ১ জুন শুরু হয় এই অধিবেশন। এই অধিবেশনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিল পাসের কথা রয়েছে।
সাবেক এমপির জানাজা
সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু’র নামাজে জানাজা শনিবার (১৬ জুলাই) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোজাম্মেল হক ও মো. নূরুল ইসলাম ওমর, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এই জানাজায় অংশ নেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল