৪০ দিন পর ঢাবির ক্লাস শুরু কাল থেকে

বিডি নিউজ ৬৪: দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস রোববার (১৭ জুলাই) থেকে ফের শুরু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল ফিতর ও অন্যান্য ছুটি উপলক্ষে গত ৭ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ছিল।

প্রসঙ্গত, গত ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত বন্ধ থাকার পর ১২ জুলাই থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *