শরিয়াহ আইন অনুসারী মুসলমানদের বহিষ্কারের পরামর্শ

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের মধ্যে শরিয়াহ আইনের অনুসারীদের দেশ থেকে বের করে দেয়ার পরামর্শ দিয়েছেন দেশটির প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিনগ্রিচ। ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার পরই গিনগ্রিচ এমন মন্তব্য করেছেন বলে জানায় ব্রিটিশ মিডিয়া বিবিসি। উল্লেখ্য, ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিতব্য এক র‌্যালিতে লরি নিয়ে এক মুসলিম যুবক প্রবেশ করলে তাতে ৮৪জন নিহত হয়। ওই ঘটনার পর ফ্রান্স সরকার দেশে আরও তিন মাসের জন্য জরুরী অবস্থা ঘোষণা করে।

শরিয়াহ হলো মুসলিমদের ধর্মগ্রন্থ কোরানের উপর ভিত্তি করে নির্মিত আইন। মধ্যপ্রাচ্যে এই শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলে লড়াই চালাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেট। শুধু মধ্যপ্রাচ্যেই নয় আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন স্থানে আজ শরিয়াহ আইনকে প্রতিষ্ঠিত করতে একদল মানুষ রক্তপাতের ভেতর দিয়ে যাচ্ছে। সর্বশেষ প্রতিনিধি পরিষদের এই সাবেক সদস্যর বক্তব্য অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কাছাকাছি। ট্রাম্পের মুসলিম বিরোধী বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা হলেও এখন পর্যন্ত গিনগ্রিচের বক্তব্য নিয়ে কোনো সমালোচনা হয়নি।

পেছনে ফ্রান্সের নিসে হামলায় ব্যবহৃত লরি।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে গিনগ্রিচ আরও বলেন, ‘পশ্চিমা সভ্যতা এখন যুদ্ধের মধ্যে। আমাদের খোলাখুলিভাবেই এখানে যারা মুসলিম রয়েছে তাদের অতীত ঘেটে দেখা দরকার। তাদের মধ্যে যারা শরিয়াহ আইনে বিশ্বাস করে, তাদের এখনই বের করে দেয়া উচিত হবে। শরিয়াহ আইন পশ্চিমা সভ্যতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আধুনিক মুসলিমদের মধ্যে যারা শরিয়াহ আইন মানেন না, তাদের সানন্দে নাগরিকত্ব দেয়া যেতে পারে। তাদের প্রতিবেশি হিসেবে পেতে সুখীই হবো।’

গিনগ্রিচ আরও পরামর্শ দিয়ে বলেছেন যে, যুক্তরাষ্ট্রে থাকা মসজিদ এবং কারাগারে তাদের সঙ্গে দেখা করতে আসা প্রত্যেকের উপর নজরদারি করা উচিত। এমনকি যারা টেরোরিস্ট ওয়েবসাইটগুলোতে ভিজিট করে তাদেরও নজরে রাখা উচিত। ‘যারাই অনলাইনে আইএসআইএস, আলকায়েদা অথবা অন্য কোনো সন্ত্রাসী দলের ওয়েবসাইট ভিজিট করবে তাদের অবশ্যই কারাগারে পাঠানো উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *