বিডি নিউজ ৬৪: খুন হয়েছেন পাকিস্তানের বিতর্কিত মডেল কান্দিল বালোচ। তার ভাই ওয়াসিমই কান্দিলকে গুলি করে হত্যা করেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কান্দিলের যৌন উত্তেজক সেলফি দেয়াকে কোনোভাবেই মেনে নিতে পারেতেন না তার ভাই। আর সে জন্য নাকি মাঝে মধ্যেই মডেল বোনকে হুমকি দিতেন তিনি।
এ নিয়ে শুক্রবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক ফাঁকে উত্তেজিত হয়ে ওয়াসিম কান্দিলকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই মৃত্য হয় পাকিস্তানের কিম কার্দাশিয়ান নামে খ্যাত কান্দিল বালোচের।
টি২০ বিশ্বকাপে পাকিস্তান জিতলে নগ্ন হবেন এবং বিরাট কোহলির প্রেমে পড়ে বার বার প্রেম নিবেদন করে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বার্তা দিয়ে সামনে আসেন পাক মডেল কান্দিল বালোচ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল