‘রাজপ্রাসাদ’ ছেড়ে ভাড়া বাড়িতে বিদায়ী প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট থেকে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে উঠেছেন ডেভিড ক্যামেরন। বুধবার (১৩ জুলাই) রানী দ্বিতীয় এলিজাবেতের কাছে পদত্যাগপত্র দিয়ে স্ত্রী সামান্থা শেফিল্ড, দুই মেয়ে ন্যান্সি গোয়েন ও ফ্লোরেন্স রোজ এন্ডেলিয়ন এবং ছেলে আর্থার এলওয়েনকে সঙ্গে নিয়ে মধ্য লন্ডনের ভাড়া বাসায় উঠেন ব্রিটেনের বিদায়ী এ প্রধানমন্ত্রী।

অক্সফোড়ের নটিং হিলে পারিবারিক যে বাড়ি ডেভিড ক্যামেরনের আছে, তা খালি না হওয়ায় স্ত্রী, সন্তান নিয়ে ভাড়া বাড়িতেই থাকবেন তিনি। লন্ডনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যামেরন-সামান্থা দম্পতির সন্তানরা লেখাপড়া করায় নিজের বাড়িতে না গিয়ে লন্ডনে বসবাসের এ সিদ্ধান্ত বলে পারিবারিক সূত্রের বরাতে দিয়ে তা বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

স্টকব্রোকার বাবার সন্তান ৪৯ বছর বয়েসি ক্যামেরন কনজারভেটিভ পার্টির রাজনীতির সংস্পর্শে আসেন সাবেক প্রধানমন্ত্রী জন মেজরের ক্ষমতার মেয়াদে (১৯৮৮-৯৩ সাল)। এ দলেই ক্রমান্বয়ে নেতৃত্বে শীর্ষপদে উঠে আসেন তিনি। তবে ১৯৯৪ সালে কিছুদিনের জন্য রাজনীতি ছেড়ে যোগ দেন মিডিয়া কোম্পানি কার্লটন কমিউনিকেশনসের পরিচালক হিসেবে। আবারও ফিরেন রাজনীতিতে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্র, অর্থনীতি এবং রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন প্রধানমন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগী স্টক ব্রোকারের ছেলে ডেভিড ক্যামেরন।

ব্রেক্সিট ভোটে হেরে ৬ বছর দায়িত্ব পালনের পর প্রধানমন্ত্রী পদ থেকে গত ২৪ জুন সরে দাঁড়ানোর ঘোষণা দেন ক্যামেরন। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে গত ২৩ জুন ঐতিহাসিক ওই গণভোট অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *