বিডি নিউজ ৬৪: ফরিদপুরে তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান বাক প্রতিবন্ধী খেলোয়াড়দের ১০ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ শনিবার সকালে শহরের ব্রাহ্মণকান্দা এলাকায় অবস্থিত সরকারি মূক ও বধির বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর।
মূক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সহসভাপতি খায়রুল বাশার প্রমুখ।
বক্তারা বলেন, “প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনযাপন ও মানসিক বিকাশের জন্য তাদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে।” ৫০ জন প্রশিক্ষণার্থীকে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন এবং দাবা খেলার বিষয়ে ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল