বিডি নিউজ ৬৪: রংপুরের পীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার লালদীঘি কলাবাড়ি এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এতে আহত হন আরো পাঁচজন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল