বিডি নিউজ ৬৪: মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। আজ শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানান, সকালে মূলজান এলাকায় ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অর্ধেক অংশ পানির নিচে ডুবে গেলে ঘটনাস্থলেই এক যুবক মারা যান।
এসময় আহত হন ১৫ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল