সিদ্ধার্থকে নিয়ে রোম্যান্টিক উত্তর আলিয়ার

বিডি নিউজ ৬৪: তিনি সর্বদাই সব প্রশ্নের চটজলদি উত্তর দিয়ে দেন, শুধু নিজের লভ লাইফ নিয়ে স্পিকটি নট। তবে তার এক্সপ্রেশনই সব প্রশ্নের উত্তর। কথায় বলে না ভালোবাসা লুকিয়ে রাখা যায় না।

আলিয়া ভাটকেই দেখুন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার সম্পর্কের কথা মিডিয়ার সামনে কখনও স্বীকার করেননি তিনি। বরাবরই বলেছেন সিদ্ধার্থ নাকি তার খুব ভালো বন্ধু। যদি তাই হয় তবে সিদ্ধার্থের নাম শুনলেই আলিয়ার লজ্জায় লাল হয়ে যান কেন?সম্প্রতি এম ক্রীম ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে আলিয়াকে এক সাংবাদিক প্রশ্ন করেন সিদ্ধার্থের সঙ্গে তার ছুটি কেমন কাটল? আলিয়ার রোম্যান্টিক উত্তর।

এর আগেও একটি সমাজসেবামূলক অনুষ্ঠানে কাকে সঙ্গে নিতে চান তিনি, তা জানতে চাওয়ায় সিদ্ধার্থের কথা শুনে তার চেহারায় পরিবর্তন লক্ষ্য করার মতো ছিল ।এই হাসি কি প্রেমিক ছাড়া অন্য কারোর জন্য  হাসা যায়?আপনারাই বলুন যতই সম্পর্ক গোপন রাখার চেষ্টা করুন, এই হাসি সব সিকরেট ফাঁস করে দেবে, উত্তর দিয়ে দেবে সব প্রশ্নের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *