বিডি নিউজ ৬৪: দার্জিলিং থেকে বাগডোগরা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল রাষ্ট্রপতির বহরে থাকা একটি গাড়ি। খাদে পড়ে যায় সেটি। এতে চালকসহ কমপক্ষে ৫ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কার্শিয়াঙের হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজের তদারকি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কার্শিয়াঙের কাছে সোনাদা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে যাওয়ার সময় প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায় সেই এসকর্ট কার। গাড়িটিতে চালকসহ ৫ নিরাপত্তারক্ষী ছিলেন।
এদিকে রাষ্ট্রপতির বহরের পিছনেই ছিল মুখ্যমন্ত্রীর মমতার গাড়িবহর। তারও আজ দিল্লি যাওয়ার কথা। খারাপ আবহাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সোনাদার কাছে রাষ্ট্রপতির বহরের তিন নম্বর গাড়িটি খাদে পড়ে যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল