বিডি নিউজ ৬৪: বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘#WeAreAllLionelMessi (আমরা সবাই লিওনেল মেসি)’ হ্যাশট্যাগ প্রচারণার সমালোচনা করেছেন স্পেনের বিচারমন্ত্রী রাফায়েল কাতালা। তিনি জানিয়েছেন যে কর ফাঁকি দেয়ায় মেসির প্রতি তার কোনো সহানুভূতি নাই।
দীর্ঘ দিন ধরে মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের মামলা চলছিল। শেষ পর্যন্ত স্পেনের একটি আদালত মেসি ও তার বাবাবে ২১ মাসের জেল হাজত দেয়। কিন্তু বার্সা তারকার ভক্তরা প্রিয় ফুটবলারের সমর্থনে সামাজাকি যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে প্রচার অভিযান চালায়।
স্পেনের বিচারমন্ত্রী এতে ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেছেন, আমি মেসি নই। আমি কখনো কর ফাঁকির অপরাধ করিনি এবং এজন্য আমার অনুভূতি নাই… আমি মনে করি না, কোনো কাতালান ও বার্সা সমর্থক এমন কাজের সঙ্গে একমত হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল