বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম উপজেলার ভূজপুর থানা এলাকায় চা বাগানে ঢুকে নৈশপ্রহরী মুহাম্মদ বেলাল হোসেনকে (৫০) উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে উপজেলার দাঁতমারা মুহাম্মদপুর চা বাগানে এ ঘটনা ঘটে। বেলাল পাগলছড়ি এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
বেলালের প্রতিবেশি নুরে আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে বেলাল খাবার খাচ্ছিলেন। ওই সময় তাকে বাগানের অারেক দারোয়ান নুরুল আলম ফোন করেন এবং বলেন বাগানের ডাকাত আসছে। ফোন পেয়েই বেলাল ছুটে যান বাগানে।’
‘বাসায় ফিরতে দেরি হলে নিহত বেলালের ছোট মেয়ে তাকে ফোন দেন। ফোনে বাঁচাও বলে চিৎকার করেন বেলাল। পরিবারের সদস্যরা দ্রুত বাগানে ছুটে গিয়ে দেখে বেলাল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী বলেন, ‘রাতে এলাকাবাসীরা নাজিরহাট মেডিকেল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করে। বেলালের মরদেহ বর্তমানে নাজিরহাট স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল