ডাকাতির প্রস্তুতিকালে ১০ মামলার আসামি গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১০ মামলার আসামি মো. মানিক মিয়া (৩১) নামে এক আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। মানিক সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মীর হোসেন মিয়ার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে মানিক মিয়াকে প্রেপ্তার করেছে। এ সময় তার সঙ্গে থাকা অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। মানিকের কাছ থেকে দেশীয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে।

মানিক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে সরাইল থানায় অস্ত্র ও ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে। এছাড়াও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানায় তার বিরুদ্ধে একটি মামলা সহ মোট ১০টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *