আইফোন ৬এস কে টক্কর দিলো গ্যালাক্সী এস৭

বিডি নিউজ ৬৪:  যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বাজারে চলতি বছরে অ্যাপলের আইফোন ৬ এস বিক্রিকে ছাড়িয়ে গেলো স্যামসাংয়ের গ্যালাক্সী এস ৭। সম্প্রতি  মোবাইল মার্কেট ডাটা নিয়ে গবেষণকারী কান্টার ওয়ার্ল্ড এই তথ্য প্রকাশ করেছে। ২০১৬ সালের জুলাই পর্যন্ত বিক্রিতে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

১৬ শতাংশ যুক্তরাষ্ট্রের গ্রাহকরা গ্যালাক্সি এস ৭ এবং এস ৭ এজ কিনেছে যেখানে আইফোন এস৬ এর গ্রাহক ছিল ১৪.৬ শতাংশ। যদিও পুরো বছরের পরিসংখ্যান এই প্রতিবেদন দিয়ে নির্ণয় করা সম্ভব নয়।

মে মাসের শেষে দেখা যায়, স্যামসাং পুরো যুক্তরাষ্ট্রের মোবাইল মার্কেটে বৃহৎ শেয়ার প্রদান করেছে যার পরিমাণ ৩৭ শতাংশ। যেখানে অ্যাপেলের আগে থেকেই শেয়ার ছিল ২৯ শতাংশ। অ্যাপেল এখনো লয়েলিটির দিক থেকে এগিয়ে রয়েছে। ৮৮ শতাংশ আইফোন ব্যবহারকারী তাদের পরবর্তী ফোন হিসেবে আইফোনকেই পছন্দ করছে যেখানে স্যামসাংয়ের লয়েলিটি ৮৬ শতাংশ।

তবে এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে অ্যাপেল এবং স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেলগুলোর সব ফোনই আকর্ষণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *