গেরার কাছে রোনালদোর হার

বয়স ৩৭ বছর। এ বয়সেও হাঙ্গেরির জাতীয় দলের মাঝমাঠের অন্যতম ভরসার প্রতীক জোলতান গেরা। সদ্য সমাপ্ত ইউরোতেও দারুণ খেলেছেন তিনি। গ্রুপপর্বের একটি ম্যাচে পর্তুগালের বিপক্ষে অসাধারণ একটি গোল করেন তিনি। ওই গোলের সুবাদে ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে ইউরোর সেরা গোলের পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান এই তারকা।

গ্রুপপর্বে পর্তুগিজদের বিপক্ষে ওই ম্যাচটির সমাপ্তি হয় ৩-৩ গোলের ব্যবধানে ড্রয়ে। ম্যাচের ১৯তম মিনিটে পর্তুগালের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে যান গেরা। প্রথমে তা বুকে নিয়ে পরে দূরপাল্লার এক দুর্দান্ত শটে পর্তুগালের জালে জড়ান তিনি।

ফুটবলপ্রেমীদের কাছে এই গোলটিই ইউরোর সেরা গোলের মর্যাদা পায়। এই স্বীকৃতি জিততে ৩২ শতাংশ ভোট পেয়েছে গেরার গোল। সেমিফাইনালে ওয়েলসের বিপক্ষে দুর্দান্ত এক হেডে গোল করেন রোনালদো। ওই গোলটি ২৪ শতাংশ ভোট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। পোল্যান্ডের বিপক্ষে সুইজারল্যান্ডের জেরদান শাকিরির বাইসাইকেল কিকে করা গোলটির অবস্থান তৃতীয়, পেয়েছে ২৩ শতাংশ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *