বিডি নিউজ ৬৪: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আবারো ফেল করেছেন। জঙ্গি দমনের প্রশ্নে এক না হয়ে তিনি আরেকবার ফেল করলেন। এরই মাধ্যমে খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের শত্রুর খাতায় নাম লেখালেন।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেল ৪টায় গাইবান্ধা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাসদ আয়োজিত নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মেলনে তিনি এসব একথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, ধর্মের নামে দেশে জঙ্গি ‘রাক্ষস’ থাবা দেয়ার চেষ্টা করছে। নামাজ বাদ দিয়ে ধর্মীয় অনুষ্ঠানে যারা মানুষকে গুলি করে হত্যা করে তাদের কাউকে ক্ষমা করা হবে না। আমাদের সামনে এখন একটাই পথ খোলা তা হলো জঙ্গিবাদ নির্মূল করা। জঙ্গি দমনে গণতন্ত্রকামী মানুষের জন্য এটা যুদ্ধ। জাসদ জঙ্গিবাদ, মৌলবাদ ও দুর্নীতি বিরোধী এ যুদ্ধ করে যাবে।
মুক্তিযোদ্ধা ও জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ডা. একরাম হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, জাসদ নেতা খাদেমুল ইসলাম খুদি, মিজানুর রহমান চুট্টু, সুজন প্রসাদসহ অন্যরা।
এর আগে মন্ত্রী স্থানীয় কমিউনিটি রেডিও সারাবেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল