বিডি নিউজ ৬৪: তাইওয়ানের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আসুস দেশের বাজারে নিয়ে এলো আলট্রা পোর্টেবলএলইডি প্রজেক্টর। প্রজেক্টরটির মডেল এস১। ডব্লিউভিজিএন্যাটিভ রিজ্যুলেশন সমৃদ্ধ এই প্রজেক্টরটির উজ্জ্বলতা ২০০ লুমেন্স যা স্বচ্ছ ও স্পষ্ট দৃশ্য প্রদর্শন করতে সক্ষম। প্রজেক্টরটির ওজন মাত্র ৩৪২ গ্রাম।
অত্যাধুনিক এস১ মডেলের এই প্রজেক্টরটিতে আরো রয়েছে বিল্ট-ইন আসুস সনিক মাস্টার অডিও টেকনোলজি এবং এইচডিএমআই/এমএইচএল/এয়ারফোন আউট/ ইউএসবি পোর্টস।
সহজে বহনযোগ্য এই প্রজেক্টরটিরতে ধুলো প্রতিরোধক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে বিল্ট-ইন ব্যাটারি যা তিন ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিয়ে থাকে। প্রজেক্টরটি পরিবেশ বান্ধব এবং ৬০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী।
এস ১ এর সর্বোচ্চ লাইট সোর্স লাইফ ৩০ হাজার ঘন্টা যা যে কোনো ঘরোয়া পরিবেশ, মিনি-কনফারেন্স রুম কিংবা মোবাইল মিটিংয়ে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।
আসুস এস১ মডেলটি বাংলাদেশে পরিবেশন করছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। প্রজেক্টরটির বিক্রয়োত্তর সেবা ২ বছর এবং ব্যাটারির জন্য ১ বছর ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল