বিডি নিউজ ৬৪: ‘ধর্ষণ’ মন্তব্যে সালমানের পাশে দাঁড়ালেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তাঁর দাবি, এমন কথা সালমান বলতেই পারেন না। কোনো মিমিক আর্টিস্টকে দিয়ে সালমানের কথা ডাবিং করা হয়েছে।
দিনকয়েক আগে সুলতান-এ শুটিংয়ের প্রসঙ্গে বলতে গিয়ে সালমান বলেন, তাঁর নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হতো। সালমানের এই মন্তব্য ঘিরেই সমালোচনার ঝড় ওঠে। অনেকেই সালমানের এই মন্তব্যের কড়া নিন্দা করেন। অনেকে আবার পাশে দাঁড়ান ভাইজানের। যার নবতম সংযোজন রাখি।
একটি অনুষ্ঠানে রাখিকে সালমানের এই মন্তব্য নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সালমান খান বলিউডের লিজেন্ড। কিছু লোক তাঁর সাফল্যকে ভীষণ হিংসে করেন। সামনেই সালমানের ছবি রিলিজড করবে। সে কারণে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। তবে, সালমানকে কেউ ফাঁসাতে পারবেন না বলেও জানিয়েছেন রাখি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল