বিডি নিউজ ৬৪: ব্যক্তিগত জীবনে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে, সম্প্রতি ব্যক্তিগত জীবনের এক গোপন তথ্য শেয়ার করলেন দেশি গার্ল। অক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, আজ পর্যন্ত তিনি কখনই কারও সঙ্গে ডেটে যাননি।
তিনি বলেন, কারও সঙ্গে সম্পর্ক শুরু করা একদমই অন্য বিষয়। সেক্ষেত্রে একে অপরকে জবাবদিহি করতে হয়। কিন্তু, ডেটিংয়ের ক্ষেত্রে এ বিষয়গুলো থাকে না। তবে, বিয়ে না হওয়া পর্যন্ত একাই থাকতে চান এবং ক্যারিয়ারেই মন দিতে চান বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। যদিও এর আগে শহিদ কাপুর ও হরমন বাওয়েজার সঙ্গে নাম জড়িয়েছে প্রিয়াঙ্কার।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল