বিডি নিউজ ৬৪: ইরাকের মসুল শহরেরর কাছে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই উর্ধ্বতন নেতা নিহত হয়েছেন। পেন্টাগনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
গত ২৫ জুন মসুলে চালান মার্কিন বিমান হামলায় আইএসের ওই দুই নেতা নিহত হন। নিহতরা হচ্ছেন সাবেক আল কায়দা সদস্য বাসিম মুহাম্মদ আহমদ সুলতান আল-বাজারি এবং হাতিম তালিব আল হামদুনি।
এক বিবৃতিতে পেন্টাগন মুখপাত্র পিটার কুক জানান, নিহতরা আইএসের যুদ্ধ বিষয়ক বিভাগের উপমন্ত্রী হিসেবে কাজ করছিলেন। ২০১৪ সালে আইএস যখন মসুল দখল করে তখন এর দেখভালের দায়িত্বে ছিলেন ওই দুই নেতা।
আইএসের বিস্ফোরক দ্রব্য ও আত্মঘাতী হামলাকারী তৈরি এবং মাস্টার্ড গ্যাস ব্যবহার ইত্যাদি কাজের নেতৃত্ব দিচ্ছিলেন বাসিম। আর হাতিম ছিলেন মসুলের মিলিটারি কমান্ডার।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল