চালকের ঘুমে ট্রাক খাদে, নিহত ২

বিডি নিউজ ৬৪: সিরাজগঞ্জের তাড়াশের মান্নাননগরের ৮নং ব্রিজের কাছে চালকের ঘুমের কারণে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৮ জন।

শনিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মান্নাননগরে ৮নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে নুরুল ইসলাম (১৮) ও একই জেলার বাতচর গামের শোয়েবুর রহমানের ছেলে জামাল (৩৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাজিব হোসেন জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ট্রাকটি নাটোরের দিকে যাচ্ছিল। ভোরের দিকে ট্রাকটি মান্নাননগরের ৮নং ব্রিজ এলাকায় পৌঁছালে ঘুমের কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যায় এবং ৮ জন আহত হয়।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *