সাতক্ষীরায় পুরোহিতকে কুপিয়ে জখম

বিডি নিউজ ৬৪: সাতক্ষীরা সদর উপজেলায় এক হিন্দু পুরোহিতকে কুপিয়ে জখম করা হয়েছে। ভবসিন্ধু বর নামে পঞ্চাশোর্ধ ওই পুরোহিতকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর উপজেলায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের এই পুরোহিতের বাড়ি ব্রহ্মরাজপুর গ্রামে হলেও মন্দিরের কুঠুরিতেই তিনি থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ঢাকার গুলশানের কূটনৈতিক পাড়ার এক ক্যাফেতে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলা ও জিম্মি সংকটের মধ্যেই এই ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার ভোররাত ৪টার দিকে ওই কুঠুরিতে ভবসিন্ধু বরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করার পর মৃত ভেবে ফেলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *