‘সালাউদ্দিন, তোমার আত্মদান বৃথা যাবে না’

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কে অবস্থিত হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন।

শুক্রবার রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ‌`সালাউদ্দিন, তোমার আত্মদান বৃথা যাবেনা।` শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এ কথা লিখেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *