বিডি নিউজ ৬৪: নাতি-নাতনির মুখ দেখতে চেয়েছিলেন তিনি, কিন্তু ক্যান্সারে ভুগে মারা গেলো মেয়ে। পূরণ হলো না তার নানি হওয়ার স্বপ্ন। দমার পাত্র নন তিনি। কারণ মেয়ে মরার আগে তার ডিম্বাণু সংরক্ষণ করে গিয়েছিল। সেই ডিম্বাণু নিজের শরীরে নিয়ে সন্তান ধারন করবেন এক আশ্চর্য সাহসী ব্রিটিশ নানি।
৬০ বছর বয়সী এই নারীর মেয়ে ২০১১ সালে ক্যান্সারে মারা যায়। মরার আগে মাকে বলে গিয়েছিল তার সন্তান ধারণের জন্য। মেয়ের ডিম্বাণু নিয়ে সন্তান ধারণ করতে পারবেন কি না, সেই আইনি লড়াইয়ে অবশেষে জিতেছেন তিনি। নিরাপত্তার খাতিরে এই এই নারীর নাম প্রকাশ করা হয়নি গণমাধ্যমে।
এই অদ্ভুত কাজে আপত্তি তুলেছিল ব্রিটেনের কৃত্রিম গর্ভধারণ নিয়ন্ত্রক সংস্থা এইচএফইএ। তাদের মতে, যেহেতু মেয়ের কাছ থেকে কোন লিখিত কোনো অনুমতি নেই, সেহেতু এটা সম্ভব না। উপায় না দেখে আদালতে মামলা করেন তিনি। প্রথমে হাইকোর্টে অনুমতি না পেলেও আপিল করেন এবং অবশেষে মিলেছে রায়।
যুক্তরাষ্ট্রের একটি ফার্টিলিটি ক্লিনিকে দাতা শুক্রাণু এবং ঐ ডিম্বাণুর সাহায্যে ভ্রূণ তৈরি করে সেটা ঐ নারীর গর্ভে স্থাপন করা হবে। নানি হয়ে শেষপর্যন্ত হয়তোবা নাতির জন্ম দেবেন তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল