বিডি নিউজ ৬৪: সদ্য নিলামে বিক্রি হয়ে গেল হলিউডের কালজয়ী ও ‘রোমান হলিডে’ খ্যাত বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় অভিনেত্রী অড্রে হেপবার্নের অপ্রকাশিত ১০টি চিঠি। ১১ হাজার দু’শো পঞ্চাশ পাউন্ডে চিঠিগুলো বিক্রি হল।
১৯৫১ ও ১৯৬০ সালের দিকে তার ঘনিষ্ঠ বন্ধু ও পরামর্শক ফেলিক্স আইলমারকে চিঠিগুলো লিখেন অড্রে হেপবার্ন। তার লেখা চিঠিগুলো নিলামে চার হাজার পাউন্ড দাম আশা করা হলেও শেষ পর্যন্ত তা বিক্রি হল সোয়া এগারো হাজার পাউন্ডে।

চিঠিগুলোতে হেপবার্ন লিখেছেন তার হলিউড জীবনে কিভাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। কিভাবে সামান্য ব্যালে নৃত্যশিল্পী অড্রে হেপবার্ন এক দশকের মধ্যেই হয়ে উঠেছিলেন বলিউডের প্রধানসারির অভিনেত্রী। শুধু অভিনয় নয়, নিজের ফ্যাশন সচেতনতা দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ড মাত করে হয়ে ওঠেছিলেন সবার ফ্যাশন আইকন। নিজের ক্যারিয়ারের ওই নাটকীয় দশকটির বিভিন্ন কথাই তিনি তুলে ধরেছিলেন তার অপ্রকাশিত চিঠিগুলোতে।
১৯৫১ থেকে ১৯৬০ এর মধ্যবর্তী সময়ে লেখা চিঠিগুলোতে নিজের বিয়ে ভেঙে যাওয়া, এরপর আবার বিয়ে, গর্ভপাত এবং প্রথম সন্তানের জন্মসহ ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন ‘রোমান হলিডে’ খ্যাত তারকা অড্রে হেপবার্ন। ফেলিক্স আইলমারকে ১৯৫১ সালে লেখা একটি চিঠিতে ২২ বছরের হেপবার্ন আরো লিখেন, `শুনে তোমার বিশ্বাস হবে না যে আমি ফরাসি সিনেমা মন্টে কার্লো বেবিতে কাজ করছি। আমার জীবনের সেরা ঘটনাগুলোর এটি একটি। এখানের কাজ আমি বেশ উপভোগ করছি।

১৯৫৪ সালে অড্রে বিয়ে করেন হলিউডের আর এক অভিনেতা মেল ফেররকে। দুজনের ব্যাক্তিগত ইচ্ছাতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। ফেরর ‘ওয়ার এন্ড পিস’ সিনেমাটিতে অড্রের সহ-অভিনেতা ছিলেন। ১৯৯৩ সালের ২০ জানুযারী মারা যান খ্যাতনামা এই অভিনেত্রী।
হেপবার্ন ছিলেন একজন ব্রিটিশ অভিনেত্রী। এবং একই সঙ্গে মানবহিতৈষীও! হলিউডের স্বর্ণযুগের সময় সক্রিয় থাকায় হেপবার্ন একজন চলচ্চিত্র ও ফ্যাশন আইকন হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট কর্তৃক মার্কিন চলচ্চিত্র ইতিহাসের তৃতীয় সেরা নারী কিংবদন্তী হিসেবে স্বীকৃতি পান এবং আন্তর্জাতিক সেরা পোশাক-পরিধানকারী তালিকা হল অফ ফেমেও স্থান পান। অনেকের মতে তিনি সর্বকালের অন্যতম প্রকৃতিগতভাবে সুন্দর নারী!

অভিনয় জীবনের প্রথমদিকে কয়েকটি ব্রিটিশ চলচ্চিত্রে উপস্থিতি এবং ১৯৫১ সালে ব্রডওয়ে নাটক জিজিতে অভিনয়ের পর, হেপবার্ন রোমান হলিডে (১৯৫৩) চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি প্রথম অভিনেত্রী হিসেবে একইসাথে একটি একাডেমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব এবং একক কর্মসঞ্চালনের জন্য বাফটা পুরষ্কার অর্জন করেন। এই ছবিটিই মূলত তার জীবনকে রাঙিয়ে দেয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল