বিয়ের পিঁড়িতে বসছেন কনীনিকা

 বিডি নিউজ ৬৪: শ্রাবন্তীর পর কি তবে কনীনিকার পালা? তিনিও কি এ বছরেই বিয়েটা সেরে ফেলবেন? কনীনিকা নিজেই তো তেমনই জানিয়েছেন। বলেছেন, যদি সব ঠিক থাকে, তাহলে এই বছরের শেষের দিকেই তিনি সাতপাকে বাঁধা পড়বেন।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর সম্পর্কের কথা জানিয়েছেন। বলেছেন প্রযোজক সুরজিৎ হরির সঙ্গে তাঁর সম্পর্ক আছে। পরিচালক অয়ন চক্রবর্তীর ষড়রিপুর ডাবিংয়ের পর সুরজিতের সঙ্গে দেখা হয় তাঁর। কয়েকদিন পরেই সুরজিৎ তাঁকে প্রোপোজ করেন। সব কিছু ঠিক থাকলে এ বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *