বিডি নিউজ ৬৪: পিরোজপুরের ভান্ডারিয়ায় বরিশাল র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে জাল নোটসহ তিনজনকে আটক করেছে । বুধবার দিবাগত রাতে ভান্ডারিয়া উপজেলার চরখালী বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটকৃত ওই তিন জনের কাছে মজুদকৃত মোট ৩৫ হাজার টাকার জাল নোট জব্দ করে র্যাব।
আটককৃতরা পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মাঝের পুলের মৃত সাইদুল ইসলামের ছেলে আলামিন হাওলাদার (১৮),আব্দুল কাদেরের ছেলে রুবেল হাওলাদার (২০),ফজলুল হক ফরাজির ছেলে মো.মোহসীন ফরাজি(৩৪)।
র্যাব-৮ ও ভান্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহলদল বুধবার দিবাগ রাত সাড়ে আটটার দিকে ভান্ডারিয়া উপজেলার চরখালী বাজারের পশ্চিম পাশে প্রস্তাবিত চরখালী ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই তিন জন পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাদের আটক করে। এ সময় র্যাব সদস্যরা তাদের তল্লাশী চালিয়ে মোহসীন ফরাজির কাছ থেকে ২৯ হাজার ৫০০ টাকার জাল নোট, রুবেলের কাছ থেকে ২ হাজার টাকা ও আলামিন হাওলাদারের কাছে মজুদকৃত ৩ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর উপ সহকারী পরিচালক সিকদার আশরাফুর রহমান বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল