ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬১তম বার্ষিকী পালিত

বিডি নিউজ ৬৪: স্মৃতি বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনাজপুরে পালিত হয়েছে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬১তম বার্ষিকী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের নিমনগর বালুবাড়ী এলাকায় অবস্থিত সাঁওতাল মাঠে শহীদ সিঁদু-কাঁনু স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন বাংলাদেশ আদিবাসী সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয়রা।

বৃটিশ শাসন তৎকালীন জমিদার মহাজন এবং দালাল গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন চলাকালে সিঁদু-কাঁনু, চাঁদ এবং ভৈরবসহ অনেক আদিবাসী প্রাণ বিসর্জন দেন। তাঁদের স্মরণে নির্মিত বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আদিবাসী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্বনাথ সিং, সহসভাপতি জুলিয়াস মুরমু, সহ সাধারণ সম্পাদক সুবল হাসদা, কেন্দ্রীয় উপদেষ্টা আরিফ খাঁন জাই, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল খাঁন, কৃষানী ফেডারেশন সদস্য হাজরা, সাবিহা এবং সরজু মুরমুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *