সংসদীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্নো ভিডিও পোস্ট করলেন এমপি!

বিডি নিউজ ৬৪: “আমি দেখেই উত্তেজিত হয়ে পড়েছি, তোমরাও দেখো!”- এই শিরোনামেই ইজিপ্টের এক সাংসদ সেদেশের সংসদীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে এক পর্নো ভিডিও পোস্ট করেন। যা সঙ্গে সঙ্গে দেশের ২৫৬ জন সাংসদের হোয়াটসঅ্যাপে চলে যায়।

এমপি-রা তাজ্জব হয়ে যান। যে সাংসদ এমন কাণ্ড ঘটান তার নাম ওসামা শারশার। সাংসদমশাই আবার এক নামজাদা সংবাদপত্রের প্রধান সম্পাদকও। অন্য সাংসদরা তাকে প্রশ্ন করেন, কী করে এই ভিডিও কোনও এমপি একেবারে পার্লামেন্টারি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেন?

পরে জানা যায় ভুল করে সেই সাংসদ ব্যক্তিগত কাউকে পাঠাতে গিয়ে পার্লামেন্টারি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেন। সাংসদের পর্নো পোস্ট নিয়ে তোলপাড় হয় গোটা দেশ।

তবে এরপরেই সেই সাংসদ থানায় গিয়ে অভিযোগ করেন তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গিয়েছে। কেউ তার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ পরিকল্পনামাফিকভাবে করছে। তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে সাংসদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *