বিডি নিউজ ৬৪: যুক্তরাজ্যকে ছাড়াই বুধবার বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গত চল্লিশ বছরে এবারই প্রথম এই ঘটনা দেখা গেল।
বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন না থাকলেও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারগন ঠিকই এতে অংশ নিয়েছেন। তিনি ইইউ-তে স্কটল্যান্ড থাকবে বলেও ফের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তার এ সিদ্ধান্ত চ্যালেঞ্জিং হলেও স্কটল্যান্ড ইইউ’র সঙ্গে থাকতে বদ্ধপরিকর। প্রয়োজনে তিনি দ্বিতীয় দফা গণভোটের পক্ষেও কথা বলেছেন।
তবে ইইউ-এর বেশির ভাগ সদস্য দেশই বলছে, ব্রিটেন যদি বেরিয়ে যায় তাহলে স্কটল্যান্ডকেও যেতে হবে। তবে নিকোলার আবেদন শুনতে রাজি হয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জুনকার।
ইইউ-এর প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বুধবার আবারো বলেছেন, ব্রিটেনেরই ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে হবে। তাতে কিছুটা সময় লাগলেও তা কখনওই অনির্দিষ্টকালের জন্য থেমে থাকতে পারে না। একই কথা বলেছেন জুনকারও।
এদিকে ব্রেক্সিট নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল