৫১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

বিডি নিউজ ৬৪: রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা প্রস্তুতকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইয়াছিন কাজী, মো. সোলেমান, মো. জাকির হোসেন ও মো. কাইয়ুম মিয়া। এ সময় তাদের কাছ থেকে ৫১ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা পেশাদার জাল টাকার ব্যবসায়ী। তারা নিজেরা জাল টাকা প্রস্তুত করে এবং অন্যান্য জাল টাকা প্রস্তুতকারীদের কাছ থেকে পাইকারিভাবে জাল টাকা সংগ্রহ করে। পরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে।

তারা ঈদকে সামনে রেখে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিপুল পরিমাণ জাল টাকা সরবরাহ করার পরিকল্পনার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বাড্ডা থানার একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *