শাবিপ্রবির স্নাতক ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর

বিডি নিউজ ৬৪: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ জুন) বিকেলে শেষ হওয়া একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের ভর্তি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নিয়াজ আহম্মেদ।

কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম বেলায়েত হোসেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *