বিডি নিউজ ৬৪: সম্পর্কে প্রতারণার বিষয়টি নিয়েই বেশি আলোচনা হয়। মানুষ কেন প্রতারণা করে, এর পেছনে কি কি কারণ থাকতে পারে ইত্যাদি নিয়ে গবেষণার অন্ত নাই। কিন্তু কখনো ভেবেছেন, অনেকেই আবার কেন কখনোই প্রতারণা করেন না? তার কেনই বা এত বিশ্বস্ত থাকতে পারেন? নতুন এক গবেষণায় বলা হয়েছে, এর পেছনে কেবল নিছক ইচ্ছাশক্তিকে সাধাবাদ জানানো যায় না। মানুষের একগামিতার প্রতি তীব্র আকাঙ্ক্ষা থেকেই এমন হয়।
পারসোনালিটি অ্যান্ড সোশাল সাইকোলজি বুলেটিন জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানান, তারা ২৫০ জন মানুষকে বেছে নেন যারা বিপরীত লিঙ্গের সঙ্গেই সম্পর্কে জড়াতে আগ্রহী। তাদের প্রত্যেককে বিপরীত লিঙ্গের আকর্ষণমাত্রা নির্ণয় করতে বলা হয়।
প্রথম ধাপের পরীক্ষায় তাদের বিপরীত লিঙ্গের কয়েকটি করে ছবি দেখানো হয়। এর সঙ্গে দেওয়া হয় ছবির মানুষগুলোর প্রোফাইল। এই মানুষগুলো হয় কোনো সম্পর্কে জড়িয়ে আছেন, কিংবা তারা একাকী। অংশগ্রহণকারীদের মধ্যে যারা কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন তাদের মতে, সম্পর্কে হুমকি হতে পারে এমন ছবির একাকী ব্যক্তিরা কম আকর্ষণীয়। আবার যারা হুমকি বলে মনে হন না, তাদের মধ্যে আকর্ষণ খুঁজে পেয়েছেন অংশগ্রহণকারীরা।
দ্বিতীয় ধাপের গবেষণায় অংশগ্রহণকারীদের সম্পর্ক বিষয়ে মন্তব্য করতে বলা হয়। অন্যদের আকর্ষণীয় বৈশিষ্ট্য বিবেচনা করার আগেই সম্পর্ক নিয়ে তারা কতটা তৃপ্ত তা জানতে চাওয়া হয়। যারা সম্পর্কে যথেষ্ট তৃপ্ত তারা একাকী মানুষের মধ্যে তেমন আকর্ষণ খুঁজে পান না। আর যারা মোটেও সুখী নন, তারা একাকীদের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।
ফলাফল বেশ মজার বেরিয়ে এসেছে। বিজ্ঞানীরা জানান, মানুষ যখন সম্পর্কে সুখী থাকে তখন তাকে সেভাবেই এগিয়ে নিতে চায়। ফলে অবচেতনভাবেই সুখীরা অন্যের প্রতি তেমন আগ্রহ বোধ করেন না।
তবে কাউকে আকর্ষণীয় মনে করা এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তবে নিজের সঙ্গী-সঙ্গিনীর প্রতি তুষ্ট থেকেই অন্য কাউকে সেক্সি মনে করা যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল