বিডি নিউজ ৬৪: এক্সেল টেলিকম চলতি মাসে ১০০ কোটি টাকার স্যামসাং মোবাইল হ্যান্ডসেট বিক্রি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ খবর জানিয়েছে।
এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেড জানিয়েছে, জুন-২০১৬ এ এ তাদের মাসিক বিক্রি ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। এজন্য এক্সেল টেলিকম পরিবারের সদস্য, স্যামসাং কর্তৃপক্ষ, এক্সেল পার্টনারস এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এ লক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে, এক্সেলের এ বিক্রয় যেন অব্যাহত থাকে সে ব্যপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাহউদ্দিন আলমগীর।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল