মহানগর বিএনপির ইফতারে যোগ দেবেন খালেদা

বিডি নিউজ ৬৪: ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রমজানের ২২তম দিন মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, গতকাল সোমবার লেডিস ক্লাবে অনুষ্ঠিত বিএনপিপন্থি কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বেগম জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *