ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র, জাসদের ২ কর্মী গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় কুষ্টিয়ার দৌলতপুরে দুই জাসদ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

প্রেপ্তারকৃতরা হলেন- ফিলিপনগর ইউনিয়নের গুলাবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুনুর রহমান (৩৫) এবং একই ইউনিয়নের চরসাদীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলেও মাসুদ (৩২)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) শহিদুল ইসলাম শাহীন জানান,  প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে নিয়ে মামুনুর রহমান তার ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করেন। বিষয়টি স্থানীয়দের ও আমাদের দৃষ্টিতে আসলে অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (২৮জুন) দুপুরে তথ্যপ্রযুক্তি আইনের মামলা দিয়ে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুই যুবক দৌলতপুর উপজেলা জাসদের নেতাকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *