চাঁপাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

বিডি নিউজ ৬৪: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে ট্রাক-মিশুক সংঘর্ষে মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ৫ জন।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তি হচ্ছেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের আবুল কালামের স্ত্রী সেরিনা বেগম (৪০) ও তার ছেলে ইমন (১০) এবং একই এলাকার মাহবুবের স্ত্রী জাকেরা বেগম (৩৯)।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত)) চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাবার সময় মঙ্গলবার সকাল ৮টায় পাইলিং মোড়ে একটি খালি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-০৩২৩) একটি মিশুককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিশুকযাত্রী সেরিনা বেগম মারা যান। এ সময় মিশুকে থাকা চালকসহ আরো ৭ যাত্রী আহত হয়।

খবর পেয়ে পুলিশ গুরুতর আহত ৩ জনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ইমন ও জাকেরা বেগম মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *