জয়পুরহাটে জাল নোট ও সরঞ্জামসহ আটক ১

বিডি নিউজ ৬৪: জয়পুরহাট সদর উপজেলার হরিপুর-বড়মাঝিপাড়া এলাকা থেকে এক লাখ ৫১ হাজার ৮০০ টাকার জাল নোট, নোট তৈরির সরঞ্জামসহ তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান, গতকাল সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হরিপুর-বড়মাঝিপাড়া এলাকায় তোফাজ্জল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে এসব জাল নোটসহ তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *