মেসির সাথে আর্জেন্টিনা দলে অবসরের হিড়িক?

বিডি নিউজ ৬৪: আর্জেন্টিনা দলের জন্য আতঙ্কের খবরই। লিওনেল মেসির অবসরের ঘোষণা পর একই রকম ঘোষণা আরো নাকি আসছে! সার্জিও আগুয়েরো, হাভিয়ের মাচেরানোরা নাকি আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না। তাদের সাথে আরো কয়েকজনের যোগ দেওয়ার খবর আছে। সোমবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরেছে আর্জেন্টিনা। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মেসি।

“আমার জন্য জাতীয় দলে খেলা শেষ। আমার যতটা করা সম্ভব ছিল করেছি। চ্যাম্পিয়ন হতে না পারাটা নিদারুণ বেদনার।” কান্না ভেজা মেসি জানিয়েছেন, “আমার ও দলের জন্য এটা কঠিন মুহূর্ত। কথাটা বলাও কঠিন। কিন্তু আর্জেন্টিনার সাথে আমার দিন শেষ।”

তিন বছরে তিনটি বড় আসরের ফাইনাল হারলো আর্জেন্টিনা। অধিনায়ক ছিলেন মেসি। ২০১৪ বিশ্বকাপের পর দুই বছরে দুই কোপার ফাইনালে হার তাদের। ৫বারের ব্যালন ডি’অর জয়ী ২৯ বছরের মেসি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তাতেই প্রভাবিত হয়ে থাকবেন আগুয়েরো, মাচেরানোরা।

ইংলিশ সংবাদপত্র দ্য সানকে ম্যানচেস্টার সিটিতে খেলা ফরোয়ার্ড আগুয়েরো বলেছেন, “বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় দলের সাথে আর না থাকার কথা ভেবে দেখছে। আমার দেখা সবচেয়ে বাজে লকার রুম ছিল এটি। ব্রাজিল ও পরের কোপা আমেরিকার চেয়েও খারাপ।” আন্তর্জাতিক মিডিয়ার খবর মেসি, আগুয়েরো, মাচেরানোদের সাথে যোগ দিতে পারেন গঞ্জালো হিগুয়াইন, লুকাস বিগলিয়া, এভার বেনেগা, ইজেকুয়েল লাভেজ্জি ও আনহেল দি মারিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *