চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। আজ সোমবার সকাল ৭টা ২৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, এটি একটি মৃদু (লাইট) ভূমিকম্প। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল খাগড়াছড়ি জেলার মানিকছড়ির ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল