বিডি নিউজ ৬৪: ইরাকের রাজধানী বাগদাদের ৫০ কিমি পশ্চিমের ফাল্লুজা শহরে আইএসের সাথে ইরাকি বাহিনীর দীর্ঘ যুদ্ধের সমাপ্তি হতে চলেছে। ইরাকি বাহিনী জানিয়েছে, ফাল্লুজার সর্বশেষ আইএস ঘাঁটির দখল এখন তাদের হাতে।
সন্ত্রাসবিরোধী অভিযানের প্রধান লেফটেনেন্ট জেনারেল আব্দুল ওয়াহিদ বলেছেন, তার বাহিনী উত্তর-পশ্চিমের গোলান অঞ্চলে প্রবেশ করে দখল ছিনিয়ে নিয়েছে। ঐ অঞ্চলেই আইএসের সর্বশেষ ঘাঁটি ছিল। শহরটি এখন পুরোপুরি মুক্ত।
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন ২০১৪ সালের জানুয়ারি মাসে শহরটি দখল করে নেয় ইরাকি বাহিনীর হাত থেকে। চলতি বছরের মে মাসে শহর পুনরুদ্ধারে অভিযান শুরু করে ইরাক সরকার। অভিযানে প্রায় ১৮০০ জঙ্গি নিহত হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল