বিডি নিউজ ৬৪: রংপুরের মাহিগঞ্জে ট্রাকের চাপায় পাখি (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে ওই এলাকার মোজাম্মেল হোসেনের মেয়ে ও মাহিগঞ্জ সরকারি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
রোববার (২৬ জুন) সকালে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবএিম জাহিদুল ইসলাম জানান, পাখি বেলা ১১টার দিকে কোচিং শেষে বাড়ি ফিরছিল। তাজহাট এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল