প্রেসক্লাবের সামনে বাসের ধাক্কায় রিক্সাচালক নিহত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মতিঝিল থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্কায় অজ্ঞাত এক রিক্সাচালক নিহত হয়েছেন। এক শিশুসহ দুই নারীযাত্রীও আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এটিসিএল’র একটি বাস মতিঝিল থেকে ছেড়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এলে তার সামনের দিকে চলন্ত একটি রিক্সাকে ধাক্কা দেয়। রিকশাচালক ছিটকে পড়ে গেলে তার মাথায় আঘাত লাগে। রিকশায় থাকা একশিশুসহ তিন যাত্রীও এতে আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

নিহত রিকশাচালকের মরদেহও ঢামেকে রাখা হয়েছে। এদিকে বাসের চালক মামুনকে (২৬) পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *