আশুলিয়ায় ভুয়া দুই পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি হানক্যাপ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
রোববার দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার পুলিশ চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আশুলিয়া থানার রুহুল আমিন জানান, বাড়ইপাড়া এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশির উদ্দেশ্যে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামানো হয়। এসময় তাদের মধ্যে মিনহাজুল নামে একজন পুলিশের এএসআই ও শান্ত আহমেদ নামে অপরজন কনস্টেবল পরিচয় দেয়। তাদের কথাবার্তায় সন্দেহ হলে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তারা দুইজন ভুয়া পুলিশ।
তিনি আরো জানান, আটক মিনহাজুল সাভার মডেল থানার পুলিশ কনস্টেবল মাইউদ্দিনের ছেলে বলে জানা গেছে। তার বাড়ি টাঙ্গাইলে। অপর আটক শান্ত আহমেদ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা গ্রামের নাছিম আহমেদের ছেলে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল