জেলার কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের মোল্লাকুয়া গ্রামের আখ ক্ষেত থেকে খোকন দাস (৩০) নামে এক ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত খোকন দাস উপজেলার বেজপাড়া গ্রামের মৃত শ্যাম দাসের ছেলে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার ইমরান জানান, কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের খোকন দাস ইজিবাইক চালাতো। গত ২২ জুন সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে রোববার সকালে স্থানীয়রা উপজেলার মোল্লাকুয়া গ্রামের আখ ক্ষেতে খোকন দাসের মুখ বাঁধা গলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তাকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কারা কেনো এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল