পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ২

জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় জেলার কমলনগর ও রামগতি উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হচ্ছেন-কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার মৃত আবদুল মতিনের ছেলে স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইউছুফ (৩৫) ও রামগতি উপজেলার সুজন গ্রামের ছিডু মাঝীর ছেলে আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. শাহাদাত হোসেন (১৪)।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুবদল নেতা ইউছুফ দুই বন্ধুসহ মোটরসাইকেলে হাজিরহাট থেকে করুনানগর যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটারসাইকেলটি রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ফোরকানিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ইউছুফ ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর দুইজন।

অপরদিকে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্কুলছাত্র শাহাদাত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রামগতি উপজেলা পরিষদ এলাকায় যাওয়ার পথে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের সমবায় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ছিটকে পড়েন। এতে গাছের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল চালক শাহাদাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ও রামগতি থানার ডিউটি অফিসার দুর্ঘটনার বিষয়গুলো নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *