আত্মঘাতি গোলে কোয়ার্টারে বেলের ওয়েলস

প্রথমবারের মতো ইউরো খেলতে এসে চমক অব্যাহত রেখেছে গ্যারেথ বেলের ওয়েলস। প্রথমবারের মতো নকআউট পর্বে উঠে আসা ওয়েলস এবার জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। শনিবার শেষ ষোলোর ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে ওয়েলস পেয়েছে শেষে আটের টিকিট। তবে ওয়েলসের একমাত্র গোলটি ছিল প্রতিপক্ষের উপহার (আত্মঘাতি)। বক্সে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে খলনায়ক আয়ারল্যান্ডের গ্যারেথ ম্যাকওলে।

শুরু থেকেই লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। তবে গোলের দেখা যেন মিলছিল না। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধ কাটে গোলশূন্য। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় কেটে যায় এভাবে। ৭৫ মিনিটে গ্যারেথ বেলের ক্রস শেল হয়ে বেধে আয়ারল্যান্ডের বুকে।

বা প্রান্ত থেকে বেলের নিখুত ক্রস চলে আসছিল গোলকিপারের সামনে দিয়ে। আর তা প্রতিহত করতে গিয়ে শুয়ে পড়ে লাথি মারেন ম্যাক ওলে। বল চলে যায় জালে। হতভম্ব আয়ারল্যান্ডের গোলরক্ষক। হতাশায় বিমূঢ় ম্যাকওলে।

বাকি সময়টা গোল শোধের জন্য মরিয়া ছিল নর্দার্ন আয়ারল্যান্ড। কিন্তু ওয়েলসের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ১-০ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে ইউরো ফুটবলের শেষ আটে নাম লেখায় ওয়েলস। কোয়ার্টার ফাইনালে ওয়েলসের প্রতিপক্ষ বেলজিয়াম-হাঙ্গেরির মধ্যকার ম্যাচে জয়ী দল।

ম্যাচে ওয়েলসের বল পজিশন ছিল শতকরা ৫৬ ভাগ। সেখানে আয়ারল্যান্ডের ৪৪ ভাগ। গোলপোস্টে ওয়েলস সাতটি শট নিতে পারলেও আয়ারল্যান্ড পেরেছে ৫টি নিতে। তবে লক্ষ্যে শট বেশীরবার নিয়েছে আয়ারল্যান্ড, তিনবার। সেখানে ওয়েলস পেরেছে মাত্র একটি। শেষের দিকে কি পরিমাণ বল চাপিযেছে আয়ারল্যান্ড, তার প্রমাণ কর্ণার। তারা পেয়েছে ছয়টি কর্ণার, ওয়েলস পায়নি একটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *