দেশের মানুষ অস্থির সময় পার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।
শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে হোটেল মারলিনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর ইউ’ এর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যুবসমাজ আজ ধ্বংসের পথে। কারণ, মাদকাশক্তি আজ মহামারিতে পরিণত হয়েছে। তাই, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি ফয়সাল মাহমুদের সভাপতিত্বে এবং সদস্য এসএম নজরুল ইসলাম হিমুর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন- দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাদক মো. রফিকুল আনোয়ার, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আমিনউদ্দিন মানিক, নোয়াখালী কণ্ঠ সম্পাদক মঈনউদ্দিন আহমেদ সেলিম, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল সভাপতি এমএ হালিম প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল