বিডি নিউজ ৬৪: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
পবিত্র মাহে রমজানের দশম দিন বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বুধবার (১৫ জুন) রাতে বাংলামেইলকে এ তথ্য দিয়েছেন।
এ ছাড়া আগামী ১৮ জুন মতিঝিলের হোটেল পূর্বাণীতে ২০ দলীয় জোটের আরেক শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ইফতার মাহফিলে জোটনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল