বিডি নিউজ ৬৪: ইথিওপিয়ায় সরকার বিরোধী আন্দোলনে গত বছরের নভেম্বরে চার’শর মতো মানুষ নিহত হয়েছিলো বলে হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার হিউম্যান রাইটসের পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তবে দেশটির সরকার এই দাবি অবিলম্বে নাকচ করে দিয়েছে।
দেশটির ওরোমিয়া রাজ্যের গত বছরের নভেম্বর মাসে সরকার বিরোধী আন্দোলনে ব্যাপক ধরপাকড় করা হয়। ওই সময় নিরপত্তাবাহিনী দশ হাজার মানুষকে আটক করে এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যার রাইটস ওয়াচ। কৃষিজমির উপর মুলধন প্রসারণের জন্য এই বিক্ষোভের সৃষ্টি হয় বলে প্রতিবেদনটিতে বলা হয়।
প্রতিবেদনটিতে এই হত্যাযজ্ঞকে সরকারের পাশবিক আচরণ বলে আখ্যায়িত করা হয় এবং সেই সঙ্গে ১২৫ জন বিক্ষোভকারির সাক্ষাৎকার তুলে ধরা হয়। তারা বলেন, ‘সরকার অন্যায়ভাবে নিরাপত্তাবাহিনী দিয়ে গণ আটক করে। আটকের পর আমাদের সঙ্গে অমানবিক আচরণ করে যাতে আমাদের আন্দোলন বন্ধ করতে পারে।’
এদিকে সরকারের একজন মুখপাত্র প্রতিবেদনের সকল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, হিউম্যান রাইটস যখন ইথোপিয়ায় আসে তখন মৃতের সংখ্যা কম ছিল এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও কোন সহিংসতা আরোপিত হয়নি। তবে যারা নিহত হয়েছেন তাদের জন্য সরকার দুঃখ প্রকাশ করেছে বলে জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল